নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:- ১০ই ডিসেম্বর ২০২৫ হাওড়া শরৎ সদন সন্মুখে সি.পি.ডি.আর. ইন্ডিয়া সর্বভারতীয় সভাপতি শ্রী দিবাকর গাঙ্গুলির নেতৃত্বে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে শান্তি বার্তা দেন পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এনসিসি প্যারেট ও সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সি.পি.ডি.আর.ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ-এডভাইজার শ্রীজাতা গাঙ্গুলি, সহ-সভাপতি তপন ভট্টাচার্য,চেয়ারম্যান- সুরজিৎ সাহা,সম্পাদক- শেখ মুজাফফর, সম্পাদক -শ্রী উত্তম দে হাওড়া জেলা, সম্মানীয় প্রধান অতিথি আসনে উপস্থিত ছিলেন ব্রহ্মচারী মুরার ভাই- (রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ),পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়,পদ্মশ্রী প্রাপ্ত-মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল,বিশিষ্ট সাংবাদিক শুভাশিস ঘোষ মহাশয়, অভিনেতা-মনোতোষ রায়, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। 
