নিজস্ব প্রতিনিধি,
অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া:-
বিবাহ মানে আনন্দ, বিবাহ মানে অফুরান বিহ্বল,বিবাহ মানে পরিবার মেলবন্ধন ,বিবাহ মানে দুই মানুষের নতুন জীবনের জীবন সাথীর অঙ্গীকার, কিন্তু এটা ছাড়াও কি কিছু নেই ? আছে সেটা মানবিকতার নজির ,যেটা আছে বিবেকের দংশন যেটা আছে সব কিছুর মধ্যে সেটা ভালোলাগা, ভালোবাসা, কিছু করার তাগিদ তাই তো এই পরিবার এর সদস্যদের বিবাহ অনুষ্ঠানটির মধ্যেও যখন এই গরমে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে, তার উপর রাজ্য বিধানসভার ভোট আর চারিদিকে ব্লাড ব্যাংকের রক্তশূন্যতা। রক্তের যোগান নিশ্চিত করতে আগামী প্রজন্মকে রক্তদানে আগ্ৰহ বাড়ানো, উৎসাহিত ও উদ্বুদ্ধ করার উদাত্ত আহ্বান,একের রক্তে অন্যের জীবন,রক্ত হোক আত্নার বন্ধন। আঠারোতে ভোটাধিকার,আঠারোতে মানবিক সমাজ সেবা,আঠারোতে মুমুর্ষু রোগীদের পাশে থাকার অঙ্গীকারে রক্তদান। ভোটাধিকার যেমন আপনার কর্তব্য, রক্তদান তেমন আপনার দায়িত্ব। নতুন এই শ্লোগান নিয়ে সেখ আসাদুল আলী ও রিজা খাতুন এর বিবাহ উপলক্ষে ওনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই রক্তদান শিবির। ডট ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। ডট ফাউন্ডেশন এর সভাপতি দীপঙ্কর পোড়েল জানায় ” আমরা সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে রক্তদান শিবির আয়োজন করি , সেটা অন্নপ্রাশন , জন্মদিন, বিভিন্ন ক্লাবে , পুজোবাড়ী কিন্তু এই রকম এক বিবাহ অনুষ্ঠানে এই রক্তদান আমাদের কাছে পুরোপুরি নতুন , বিভিন্ন প্রতিকূলতার ও কটূক্তির মধ্যে ও যে এই রক্তদান শিবির আয়োজন করেছি সেই জন্যে সকল রক্তদাতাদের জানাই রক্তিম শুভেচ্ছা । সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কলকাতার ডক্টর বি সি রায় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্স ব্লাড সেন্টার । রক্তের সংকট দূর করা এবং রক্তদান শিবির বৃদ্ধির জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার লক্ষমাত্রা নিয়ে এই মানবিক শিবির। রক্তদান আন্দোলনকে ত্বরান্বিত, গতিশীল ও সচল করতে যুবক – যুবতীকে এই উদ্যোগ গ্ৰহণের আহ্বান জানান ৭৮ বার রক্তদানকারী ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর আজীবন সদস্য অভিজিৎ হাজরা। তিনি আরো বলেন,১৮ বছর বয়স থেকেই ভোটাধিকার, তেমনি ১৮ বছর বয়স হলেই রক্তদানে উৎসাহিত করুন। ভোটাধিকার যেমন আপনার কর্তব্য, রক্তদান করা তেমনি আপনার দায়িত্ব। আপনার সন্তান – সন্ততিকে বাড়ি থেকেই আত্মবিশ্বাসের ভিতটা তৈরি করে দিন। নিজের সন্তান – সন্ততিকে রক্তদানে উৎসাহিত ও আগ্ৰহ বাড়াতে অভিভাবক – অভিভাবকদের এ ব্যাপারে সচেতন, সহানুভূতিশীল, দায়িত্বশীল ও রক্ষণশীল হলেই ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট থাকবে না।সারাবছর রক্তের ভান্ডার পরিপূর্ণ থাকবে। আঠারোতে রক্তদানে মুমুর্ষু রোগীকে প্রাণদান। মহতী এই মানবিক কর্মযজ্ঞে ৫ জন মহিলা সহ রক্তদান করেন ১৮জন। ১৫ জনই নতুন রক্তদাতা । ডট ফাউন্ডেশন এর সভাপতি দীপঙ্কর পোড়েল বলেন,তবে আমাদের প্রাপ্তি এই নতুন রক্তদাতা তৈরি করতে পেরে, আর আমাদের এই রক্তদান শিবির থেকে এই বার্তাই দেওয়া হয় যে বিবাহের আগে রক্তপরীক্ষা বাধ্যতামুলক বা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে অবশ্যই যেন রক্তপরীক্ষা করেন, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে সার্বিক সচেতনতা ও এবং রক্তদান শিবিরের মাধ্যমে মুহূর্ষ রোগী ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে থাকার উদ্যেশ্যে আমাদের নিবেদন । উপস্থিত ছিলেন ডট ফাউন্ডেশন এর সদস্যা ডক্টর রিমা নস্কর মুখার্জী, সঙ্গীতা চক্রবর্তী , সম্পাদক মহিদুল আলী , পঞ্চায়েত সদস্য লিয়াকত আলী ,রাজু আলী , মাসুম , পূজা , কৌশিক কংসবণিক সহ আরও অনেকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে ।”
