
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ভারতীয় হিন্দু সেনা পার্টির রাজ্য সভানেত্রী বুলা অধিকারীর হাত ধরে ভারতীয় হিন্দু সেনা পার্টিতে যোগদান করলেন খড়দহের সমাজসেবী দেব কুমার বিশ্বাস।দুর্দন্ড প্রতাপ নেত্রী প্রাক্তন পৌর প্রতিনিধি বুলা অধিকারী আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন।সভানেত্রী নিজে ভবানীপুর ও জগদ্দলের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করার পাশাপাশি, খড়দহ বিধান সভা থেকে ভারতীয় হিন্দু সেনা পার্টি থেকে দেব কুমার বিশ্বাসের নাম ঘোষণা করেন।সাংবাদিক সম্মেলনে সভানেত্রী জানান রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই প্রার্থী দেবে ভারতীয় হিন্দু সেনা পার্টি
