নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:-উত্তর কলকাতার জোড়াবাগান উন্নয়ন পরিষদ পরিচালনায় মহর্ষি দেবেন্দ্র রোড কল্যাণ সমিতি উদ্যোগে ২১নং ওয়ার্ড রামশেঠ রোড নিমতল কাঠগোলায় ১৯ তম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। বিকালে মহিলা ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪ঠা জানুয়ারি ২০২৬ রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সারা বাংলা বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।জোড়াবাগান উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক কাজল বিশ্বাস ও অমিত মিশ্রা উদ্যোগে দুদিন ব্যাপী এই মহান কর্মকাণ্ড আয়োজন।আজকের এই রক্তদান শিবিরে ৭০ জন রক্ত দান করেন।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিনমুল নেতা সঞ্জয় বক্সী,সৌম্য বক্সী,মহেশ শর্মা,তৃণমূল কর্মী কবিতা গুপ্তা,সিটি কেবল কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি-আশিস, এছাড়া আরো অনেক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। 
