নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:- বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব আয়োজিত এক ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী (Devi On Canvas)দেবী অন ক্যানভাস তিনদিন ব্যাপী প্রদর্শনী টি অনুষ্ঠিত হবে।27,28,29 শে মার্চ 2026 তিনদিনের প্রদর্শনী শালা চলবে বিকেল 5-8 পর্যন্ত।২০২৫ সালে প্রতিষ্ঠিত বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব দীর্ঘদিন ধরে ভারতীয় শিল্প ও সংস্কৃতি ভাবনার বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।চিত্রশিল্পী ভাস্কর ফটোগ্রাফার অন্যান্য সৃজনশীল শিল্পীদের একত্রিত করে এক বৃহৎ শিল্প পরিবারের গড়ে তোলা হয়েছে।বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট-সুরথ চক্রবর্তী,দূরদর্শী চিন্তাভাবনা মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীকে কেন্দ্র করে আজকের এই চিত্র প্রদর্শনী শালার আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মিস্টার পিয়াল অধিকারী, বিশপ শীকান্ত দাস,বুদ্ধিস্ট ভিখু বিশ্বজিৎ,ইন্তাজমুল হক সিদ্দিকী,চিত্রশিল্পী দিবকর চক্রবর্তী, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য,তবলা বাদক মোল্লার ঘোষ,এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
