
নিজস্ব প্রতিনিধি,রোকন মন্ডল,বাংলাদেশ:
দিনাজপুর জেলায় অনুষ্ঠিত ৫৪তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল বিভাগে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দিশবন্দী হাতিশাল দ্বিমুখী ফাযিল মাদ্রাসা।
দিনাজপুর জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২ টার দিকে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শক্তিশালী প্রতিপক্ষ দিনাজপুর সদর দলকে ২-০ সেটে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে তারা।
খেলায় দিশবন্দী হাতিশাল দ্বিমুখী ফাযিল মাদ্রাসার খেলোয়াড়রা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। শক্তিশালী সার্ভ, নিখুঁত রিসিভ এবং আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রেখে একের পর এক পয়েন্ট আদায় করে নেয় দলটি। পুরো ম্যাচজুড়েই তাদের সুসমন্বিত দলগত খেলা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
এই গৌরবজনক অর্জনে দিশবন্দী হাতিশাল দ্বিমুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ,শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দসহ এলাকাবাসী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন বলেন,আমাদের এই অভাবনীয় অর্জন শিক্ষা,শৃঙ্খলা ও মেধার অনন্য স্বাক্ষর রেখেছে। শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতেও তারা জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জন করবেএটাই আমাদের প্রত্যাশা।
এই সাফল্যের মাধ্যমে দিশবন্দী হাতিশাল দ্বিমুখী ফাযিল মাদ্রাসা জেলার ক্রীড়াঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন ক্রীড়ানুরাগীরা।
