
নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি, (দিনাজপুর)
দিনাজপুর–৬ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের একটি বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (রাত) বিরামপুর পৌর শহরের মনিরামপুর মহল্লায় বিরামপুর–খট্টা-মাধবপাড়া সড়কের পাশে স্থাপিত ওই বিলবোর্ডটির নিচের অংশ ছিঁড়ে ফেলা হয়।
ঘটনার খবর পেয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন প্রামাণিকের নেতৃত্বে পুলিশের একটি দল রাত আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম অভিযোগ করে বলেন,দিনাজপুর–৬ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থনের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে। ভোটের মাঠে দাঁড়িপাল্লাকে ঠেকানো যাবে না বুঝেই তারা এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
তিনি আরও জানান, বিলবোর্ড ছিঁড়ে ফেলার ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানানো হবে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন প্রামাণিক বলেন, “কারা বা কে এই বিলবোর্ডটি ছিঁড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত করছে।
রোকনুজ্জামান রোকন
উপজেলা প্রতিনিধি
নবাবগঞ্জ (দিনাজপুর)
তা:০৩-০২-২০২৬
০১৭২৪৬৬৪৭৮২
