নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:-উত্তর কলকাতার শোভাবাজার লেলিহান ক্লাব ও মা সারদা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরণ ও ছানি অপারেশনে সুব্যবস্থা করা হয়। এর সঙ্গে থাকছে ই,সি,জি এবং ব্লাড সুগার পরীক্ষার বিনামূল্যে ব্যবস্থা করা হয়। লেলিনহান ক্লাবের সভাপতি গৌতম দাস, সম্পাদক সুশান্ত ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট মানিক কুমার নন্দী,কোষাধক্ষ্য সংকর সাহা উদ্যোগে আজকের এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজন। মিশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষাল,হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি আশিষ,১৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিখা সাহা, অর্পিতা মদনমোহন গুপ্তা,বাপি ঘোষ এছাড়া আরো অনেক বিশিষ্ট অতীথি বর্গ উপস্থিত ছিলেন।
