নিজস্ব প্রতিনিধি, সুস্মিতা দেবনাথ, আগরপাড়া:-
দীর্ঘ ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে আবারও মানবসেবার কাজে ব্রতী হলেন আগরপাড়ার জয় জগন্নাথ সেবা আশ্রম। গতকাল সংস্থার উদ্যোগে আগরপাড়ার নববানী ক্লাবের শিব মন্দিরে আয়োজিত হয় সাধারণ মানুষের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। এই উদ্যোগে বহু মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রসাদ।
অনুষ্ঠানে ভক্ত ও সাধারন মানুষের জন্য পরিবেশন করা হয় খিচুড়ি , সয়াবিন- আলুর তরকারি, চাটনি ও পায়েস। মানুষের পাশে দাঁড়ানো এবং সেবার মনোভাব কে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করে জয় জগন্নাথ সেবা আশ্রম।
এই মানবসেবা মূলক উদ্যোগের বিগত বহু বছর ধরেই যুক্ত রয়েছেন জয় জগন্নাথ সেবা আশ্রম এর মূল সেবক শ্রী দীপঙ্কর সাহা। তার উদ্যোগ এবং সেবা আশ্রমের অন্যান্য সদস্যদের সহযোগিতায় সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণের এই কর্মসূচি সম্পন্ন হয়।
মানুষের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো এবং সেবার মধ্য দিয়ে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
মানব সেবাই পরম ধর্ম – এই বার্তাকেই সামনে রেখেই এগিয়ে চলেছে জয় জগন্নাথ সেবা আশ্রম।
