নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:-বিদ্যায়তন সরণি বরনগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড অফিসে মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে ২২ তম বর্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনকরা হয়।আজকের এই স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা, ইসিজি,জেনারেল মেডিসিন,ব্লাড সুগার, ব্লাড প্রেসার এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। বরানগর পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী রামকৃষ্ণ পাল মহাশয়ের ব্যবস্থাপনায় এবং মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোক্তা মাননীয় শ্রী রক্তিম দাশগুপ্ত মহাশয়ের উদ্যোগে আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির১৫০ এই স্বাস্থ্য পরীক্ষা করেন। আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পাল, বরানগর বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়,13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডালিয়া মুখার্জি,4 নম্বর ওয়ার্ডের পৌরোমাতা পৃথা মুখার্জি, 9নং ওয়ার্ড প্রেসিডেন্ট গৌড় পাত্র, এছাড়া আরো অনেক অতিথিবর্গ উপস্থিত ছিলেন। 
