
নিজস্ব প্রতিনিধি,রোকন মন্ডল,বাংলাদেশ:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চলমান প্রচণ্ড শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শালদিঘি আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ১২০টি পরিবারের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শালদিঘি আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাজমুল হুদাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা যায়। তারা বলেন, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা হয়ে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন,শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই সরকারের মূল লক্ষ্য। শীত যতদিন থাকবে, ততদিন অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসনের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
