*নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:- ৫ম তম বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ ২০২৬-এর রূপরেখা ঘোষিত হলো। হিন্দু ধর্ম প্রতিষ্ঠানের সাধু সন্ন্যাসীরা বিজেপি নেত্রী শতরূপা এবং কোলকাতা মিউজিয়ামের ভারপ্রাপ্ত সায়ন ভট্টাচার্য ডেপুটি ডিরেক্টর ভারতীয় জাদুঘর।বঙ্গীয় শক্তি সঙ্গম ২০২৬’-এর মঞ্চ থেকে ঘোষিত হয় ঐতিহাসিক ‘বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ ২০২৬’-এর রূপরেখা
কলকাতায় ১৫ই জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার), আশুতোষ হলে কলকাতার ঐতিহ্যবাহী ভারতীয় জাদুঘরের (Indian Museum) এক বিশেষ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মহাসম্মেলন -‘বঙ্গীয় শক্তি সঙ্গম ২০২৬’।শক্তি,ভক্তি, প্রকৃতি’,এই মূলমন্ত্রকে সামনে রেখে এই বিশেষ সন্ধ্যায় বাংলার আধ্যাত্মিক ঐতিহ্য এবং কুম্ভ মেলার হৃত গৌরব পুনরুদ্ধারের বার্তা দেওয়া হবে।ত্রিবেণী কুম্ভের ঘোষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হল আসন্ন ত্রিবেণী কুম্ভের ঘোষণা। ত্রিবেণী সঙ্গমে বাংলার লুপ্তপ্রায় কুম্ভ ঐতিহ্যের পুনজাগরণের লক্ষ্যে আয়োজক কমিটি এবং বিশিষ্ট সাধুসন্তরা এই মঞ্চ থেকে ২০২৬ সালের কুম্ভ মেলার পরিকল্পনা ও তাৎপর্য সকলের সামনে তুলে ধরা বিশিষ্ট অতিথি ও সম্মানীয় ব্যক্তিত্বগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত দেশ ও রাজ্যের বিশিষ্ট আধ্যাত্মিক নেতৃত্ব এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ:
পূজ্যপাদ নির্গুণানন্দ মহারাজ (সম্পাদক,প্রেম মন্দির আশ্রম,রিষড়া)।
স্বামী তেজসানন্দ গিরি মহারাজ(মহামণ্ডলেশ্বর, ভোলাগিরি আশ্রম)।
যোগী কালিকারানন্দ সরস্বতী(সহ-সভাপতি ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি)।ডঃ শোবানা কুমার পট্টনায়ক, আইএএস (অবঃ) (চিফ অফ স্টাফ,মাননীয় রাজ্যপাল,পশ্চিমবঙ্গ),ডঃ সায়ন ভট্টাচার্য (ডেপুটি ডিরেক্টর,ভারতীয় জাদুঘর কলকাতা)।পূজ্যপাদ আচার্য সঞ্জয় শাস্ত্রী (সম্পর্ক প্রমুখ,দক্ষিণবঙ্গ, হিন্দু জাগরণ মঞ্চ)।
ডঃ রাকেশ দাস (বিভাগীয় প্রধান, সংস্কৃত ও দর্শন বিভাগ)।শ্রীমতী মৌমিতা চক্রবর্তী (গবেষক, সমাজকর্মী ও চলচ্চিত্র নির্মাতা)।সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি বাংলার ভক্তিবাদের সুর তুলে ধরতে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের:চণ্ডী বন্দনা (গৌড়ীয় নৃত্য): পরিবেশনায় ডঃ সৌম্য ভৌমিক।শ্যামা সঙ্গীত: নিবেদনে ছায়ানট কলকাতা।চিত্র প্রদর্শনী: রিতা পালের তত্ত্বাবধানে থাকছে বিশেষ প্রদর্শনী ‘শিল্পাঙ্গন’।

