নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:- উত্তর কলকাতার গৌরিমাতা উদ্যান ১২ দিন ব্যাপী খাদি মেলা শেষ হলো ১৯ জানুয়ারি। বাগবাজার গৌরীমাতা উদ্যানে অনুষ্ঠিত মেলার আয়োজক ছিলো রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। ৮ই জানুয়ারি মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্প-বাণিজ্য ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা।উত্তর কোলকাতা খাদি মেলায় ১৩০টি স্টল নির্মাণ করা হয়েছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বস্ত্র, হস্তশিল্প এবং ঘরোয়া সামগ্রীর পসরা নিয়ে উপস্থিত সকল বিক্রেতা মেলার সার্বিক আয়োজন ও বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মেলার সমাপ্তি দিবসে মন্ত্রী শশী পাঁজা মেলার সাথে যুক্ত সকল আধিকারিক ও কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ও তাঁর দপ্তরের সক্রিয়তায় শিল্প উন্নয়নে জোয়ার এসেছে।এদিন তিনি মেলায় সর্বাধিক অর্থ মূল্যে ব্যবসাকৃত অংশগ্রহণকারী খাদির নিজস্ব স্টল সহ জেলার অন্যান্য পণ্য নির্মাতাদের হাতে মানপত্র তুলে দেন।
পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক মৃদুল হালদার মেলার ১২ দিনে এক কোটি টাকার উপর ব্যবসা হওয়ায় তাঁরা খুশি প্রকাশ করে।পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ সরকার,মেলার মুখ্য ব্যবস্থাপক তথা ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূজা পাঁজা এদিন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে পাশে থাকার আহ্বান জানান।
খাদি বস্ত্র ও পণ্যের উৎকর্ষ বৃদ্ধি এবং সর্বজনীন বিপণনের উদ্দেশ্যে খাদি ও গ্রামীণ পর্ষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজ করে যাচ্ছে।এলাকা ভিত্তিক মেলা আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান এবং ক্রেতা-বিক্রেতার পারস্পরিক সম্পর্ক বিধানের ক্ষেত্রে মেলাগুলি কার্যকরী হচ্ছে। 
