নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, হুগলি:- হুগলি জেলার রায়বাজার দুর্গা মাঠ সম্মুখে মুখার্জি বাড়ির ১০০ বছরের পুরনো ৮৮তম অন্নপূর্ণা ও বাসন্তী পূজার সূচনা হয়। অন্নপূর্ণার পুজো ৫০০০ হাজার মানুষের জন্য অন্ন ভোগের আয়োজন করা হয়। ২৬ শে মার্চ ২০২৬ শ্রীশ্রী বাসন্তী পূজা উপলক্ষে বেশ কিছু বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সমাগম ভরে গিয়েছিল মুখার্জি বাড়ি। সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় জয়দিপ মুখার্জি উদ্যোগে আজকের এই অন্নপূর্ণা পূজায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্ট বিশ্বজিৎ ভট্টাচার্য ও অশোক দাস মহাশয়। এছাড়াও বিভিন্ন পদমর্যাদাপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 
