নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:- পঞ্চমুখী হানুমান মন্দির সেবা ট্রাস্ট উদ্যোগে চতুর্থতম বর্ষের হনুমান জয়ন্তী উৎসব পালন করা হয়।হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে ২০০০ পথযাত্রী মানুষকে লুচি, হালুয়া,আলুর দম,ভোগ প্রসাদ বিতরণ করা হয়। পঞ্চমুখী হনুমান মন্ত্রী সেবা ট্রাস্টের কর্মীবর্গ রঞ্জিত শ্রীবাস্তব,অরুণ চৌহান,রাধেশ্যাম,প্রতাপ সিং,বিনোদ রাহান, জয়প্রকাশ দুবে,শংকর যাদব,সতীশ সিং,ডক্টর মুকেশ জৈন, পৌরমাতা কাকলি বাগ,তৃণমূল নেতা রাকেশ সিং,এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
