নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:-কেক কেটে নয়,পুরো চিকেন রোস্ট কেটে জাতীয় চিকেন দিবস পালন করলেন পোলট্রি ফেডারেশ। সারা দেশে চিকেন উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে উঠে এসেছে। হরিয়ানার পরেই।আর সারা বিশ্বে ডিম উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে। ২০৩৩ সালের মধ্যে চার গুণ লক্ষ্য মাত্রা রাখা হয়েছে। অর্থাৎ শীঘ্রই পোলট্রিতে জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে।
পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। জাতীয় চিকেন দিবস উপলক্ষে রাজারহাটের দ্য ফার্ন রেসিডেন্সি, চিনারপার্ক ১৫৭–এ বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। ফেডারেশনের নির্বাহী সদস্য, স্টেকহোল্ডার ও পোলট্রি খাতের প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট অতিথিরাও উপস্থিত থাকেন। উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক নিম ফুলের মধু এর অভিনেত্রী পল্লবী শর্মা এবং জগদ্ধাত্রী সিরিয়ালে ‘কৌশিকি’-এর চরিত্রে অভিনয় করা খ্যাতনামা অভিনেত্রী রূপসা চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের থিম মুরগির পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়েছিল।পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল চিকেন রেসিপি কুকিং প্রতিযোগিতা।
এই বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রী মদন মোহন মাইতি তাঁর বক্তব্যে বলেন
“পশ্চিমবঙ্গ আজ পোলট্রি উন্নয়নে দেশের অন্যতম অগ্রগামী রাজ্য। আমাদের রাজ্যে মুরগি ও ডিম উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।শুধু উৎপাদনেই নয়,বহু রাজ্য ও দেশের সঙ্গে আজ পশ্চিমবঙ্গ সফলভাবে ব্রয়লার ও পোলট্রি পণ্যের বাণিজ্য ও রপ্তানি করছে। এই অগ্রগতি আমাদের কৃষক,উদ্যোক্তা,বিজ্ঞানী এবং স্টেকহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সম্মানীয় অতিথিদের বক্তব্যেও পশ্চিমবঙ্গের পোলট্রি খাতের বিকাশ, সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। 
