নিজস্ব প্রতিনিধি,শুভ ঘোষ, কলকাতা:-অসহায় ও আর্থিকভাবে দুর্বল ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রতি মানবিক সেবার জন্য পরিচিত সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCCRI) শিশু দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব হাওড়ার সহযোগিতায় বিশেষ অনুষ্ঠান। “EARN-A-SMILE 2.0” আয়োজন করে ,অনুষ্ঠানের উদ্বোধন করেন ডা.অর্ণব গুপ্ত,ডিরেক্টর, SGCCRI, অঞ্জন গুপ্ত, সেক্রেটারি এবং ডা. গৌতম ভট্টাচার্য।উদ্বোধনী ভাষণে ডা. অর্ণব গুপ্ত বলেন, “শিশুরাই SGCCRI-র স্বপ্ন ও দর্শনের কেন্দ্রবিন্দু। আমাদের প্রতিষ্ঠাতা ডা. সরোজ গুপ্ত বরাবর বিশ্বাস করতেন যে শুধুমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা নয়,শিশুদের জন্য মানসিকভাবে নিরাপদ ও আনন্দময় পরিবেশ তৈরি করাও অত্যন্ত জরুরি।আমরা প্রতিদিন সেই আশাব্যঞ্জক ও স্নেহময় পরিবেশ তৈরি করার চেষ্টা করি,যেখানে ছোট্ট রোগীরা ভয়ের বদলে আশার আলো দেখতে পায়।উদ্বোধনের পর অতিথি ও শিশুদের নিয়ে আয়োজিত হয় আনন্দঘন কেক কাটার অনুষ্ঠান।সাংস্কৃতিক পর্বে ছিল রোগী ও আক্রান্ত সারভাইভারদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘অভিসার’,এরপর পেশেন্ট নেভিগেটর কাকলি মন্ডল ও প্রতিষ্ঠানের ও ক্যান্সার সারভাইভার অবন্তিকা সর্মা-র যুগল নৃত্য।সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিকল্পনা ও দায়িত্বে ছিলেন পাপড়ি সাহা,আর্ট অ্যান্ড মিউজিক থেরাপিস্ট।অনুষ্ঠানের সমাপ্তি হয় শিশুদের জন্য জনপ্রিয় শিল্পী জোজো-র সুনন্দিত সংগীত পরিবেশনার মাধ্যমে।শিশুেরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে পরিবেশনা উপভোগ করে। 
