নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:-
শহর আজ প্রত্যক্ষ করলো এক হৃদয়স্পর্শী সূচনা সচেতনতা ও অন্তর্ভুক্তির আন্দোলনের, যেখানে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত দ্বিতীয় অটিজম কনভেনশন কলকাতা ২০২৫.অভিভাবক নেতৃত্বাধীন উদ্যোগ যা অটিজম ও নিউরো ডাইভারসিটি নিয়ে আলোচনার ধরনকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। ‘বাই দ্য পেরেন্টস, ফর দ্য পেরেন্টস’ (অভিভাবকদের দ্বারা, অভিভাবকদের জন্য) এই মূল ভাবনাকে কেন্দ্র করে গড়ে ওঠা কনভেনশনটি সাহস,সহমর্মিতা ও সম্মিলিত শক্তির এক আবেগঘন উদযাপনে পরিণত হয়েছিল। ব্যক্তিগত অভিজ্ঞতাকে সমাজ বদলের প্রেরণায় রূপান্তরিত করা এই অভিভাবকরা প্রমাণ করেছেন যে অটিজম নিয়ে থাকা প্রতিটি মানুষই সম্মান,ভালোবাসা ও গ্রহণযোগ্যতার দাবিদার। আয়োজকদের অভিন্ন উদ্দেশ্য ছিল স্পষ্ট কলকাতাকে সত্যিই ‘সিটি অফ জয়’-এ পরিণত করা,যেখানে অটিজম ও নিউরোডাইভারসিটির প্রতিটি রংকে সমানভাবে আলিঙ্গন ও উদযাপন করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপালী রায় মুখার্জি, পরিচালক ও এক্স-অফিসিও স্পেশাল সেক্রেটারি,পরিচালক, গণশিক্ষা সম্প্রসারণ অধিদপ্তর,প্রতিবন্ধী ব্যক্তিদের রাজ্য কমিশনার,পশ্চিমবঙ্গ; বেদাঙ্গ বিশ্বাস,যুগ্ম সচিব, মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর; মেরি বারুয়া,প্রতিষ্ঠাতা পরিচালক,অ্যাকশন ফর অটিজম; এবং ড:জয় রঞ্জন রাম,পরামর্শদাতা মনোরোগ বিশেষজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠানটি এক মঞ্চে এনেছিল সেইসব ব্যক্তিত্বদের,যারা দীর্ঘদিন ধরে অন্তর্ভুক্তি, সহানুভূতি ও সমান সুযোগের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপালী রায় নী মুখার্জি বলেন, “অটিজম কনভেনশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সচেতনতা ও অন্তর্ভুক্তির পথে। যখন অভিভাবক ও পেশাদাররা একসঙ্গে একই উদ্দেশ্যে কাজ করেন, তখন প্রকৃত পরিবর্তন সম্ভব হয়। এ ধরনের উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে অটিজম-সহ প্রতিটি মানুষই সমাজে সমান সম্মান, সুযোগ ও আত্মমর্যাদার অধিকারী।”
দ্বিতীয় অটিজম কনভেনশন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক সম্পাদক ড: রুদ্রজিৎ সিনহা,ল্যাপারোস্কোপিক সার্জন,“অটিজমকে বোঝা মানে শুধু সচেতনতা নয় এটি ধৈর্য, সহানুভূতি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্তর্ভুক্তির আহ্বান। এই কনভেনশনই প্রমাণ করছে যে অভিভাবক, পেশাদার ও সমাজকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা কীভাবে বাস্তব পরিবর্তন আনতে পারে। আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলতে পারি, যা কেবল নিউরোডাইভারসিটিকে মেনে নেয় না, বরং তাকে উদযাপন করে।”
অটিজম কনভেনশন কলকাতা ২০২৫ একটি স্বাধীন তিনদিন ব্যাপী জাতীয় অনুষ্ঠান, যার উদ্দেশ্য অটিজম সম্পর্কে সচেতনতা,বোঝাপড়া ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়া। উদ্বোধনী অনুষ্ঠানটি আসন্ন তিন দিনের জন্য অনুপ্রেরণামূলক সুর বেঁধে দিল যেখানে উপস্থিত সব কণ্ঠ একসঙ্গে কুসংস্কার ভাঙার ও আশার আলো ছড়ানোর বার্তা দিল।
