নিজস্ব প্রতিনিধি, সুস্মিতা দেবনাথ,আগড়পাড়া :-
আগড়পাড়ার সূর্যকিরণ আবাসনে অতিব ধুমধামের সঙ্গে পালিত হল ২০২৬ সালের পবিত্র শ্রী শ্রী গণেশ চতুর্থী উৎসব। ভগবান শ্রী গণেশের আরাধনা এবার ৩৬ তম বর্ষে পদার্পণ করল।
বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা গণেশ দেবতার পূজো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্য পূর্ণ। যেকোনো শুভ কাজের সূচনায় প্রথমে গণেশ দেবতার পূজো করার রীতি রয়েছে। বিশ্বাস করা হয় , ভগবান গণেশের আশীর্বাদে জীবনের সমস্ত বাধা-বিপত্তি দুর্গ হয় ও সুখ, সমৃদ্ধিও সাফল্যের পথ প্রশস্থ হয়। এই উপলক্ষে জয় জগন্নাথ সেবা আশ্রমের সেবক শ্রী স্বপন কুমার সাহা ও শ্রী দীপঙ্কর সাহা এবং তার পরিবারের উদ্যোগে এই পবিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক শ্রী কৌস্তব বাগচী মহাশয় সহ অনেক বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ । এছাড়াও এলাকার সাধারণ নাগরিকগণ, ভক্তবৃন্দ এবং আবাসনের বাসিন্দারাও অনেক আনন্দ সহকারে এই গণেশ উৎসবে অংশগ্রহণ করেন। পুজো , অঞ্জলির পাশাপাশি প্রায় ১০০০ এর উপর ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন।
এই গণেশ পূজো শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের মধ্যে ভাতৃত্ব ,সম্প্রীতি ও একতার বার্তাও বহন করে। ছোট বড় সকলের অংশগ্রহণে এই উৎসব হয়ে ওঠে মিলনমেলার এক সুন্দর পরিবেশ। ভক্তি ও আনন্দের সঙ্গে গণেশ দেবতার কাছে সকলের জন্য মঙ্গল,সুখ- শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রার্থনা করা হয়।
