
নিজস্ব, প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:- গণেশ চতুর্দশী দিনে উত্তর কলকাতার গিরিশ পার্ক বলরাম দে স্ট্রিট সংযোগস্থলে।গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের চেয়ারপারসন মাননীয়া স্মিতা বক্সী ও সভাপতি বিনয় দুবে এবং সাধারণ সম্পাদক সৌম্য বক্সী উদ্যোগে আজকের খুঁটি পূজা হয়ে গেলো। আজকের এই মঞ্চ থেকে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন এবং তিনখানা সিনেমার ট্রেলার লঞ্চ হয়ে গেলো। গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের এ বছরের শ্যামা পূজার ভাবনা (অগ্রদূতী) পরিকল্পনা ও নির্মাণ বিমল সামন্ত,প্রতিমা নবকুমার পাল,আলোচিত্র শিল্পী প্রেমেন্দ্র বিকাশ চাকি, আবহাওয়া অংশু চক্রবর্তী।আজকে মূলত শ্যামা পূজার খুঁটি পূজার সন্ধিক্ষণে উপস্থিত ছিলেন বিধায়ক কুনাল ঘোষ,এছাড়া মৃনাল সাহা,কৃষ্ণ প্রতাপ সিং,তপন রায়,শক্তিপ্রতাব সিং,প্রদীপ মজুমদার, স্মিতা বক্সী,সঞ্জয় বক্সী,এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ । 
