🚩জয় হরিচাঁদ , জয় গুরুচাঁদ🚩
নিজস্ব প্রতিনিধি, সুস্মিতা দেবনাথ, ব্যারাকপুর:-অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের তত্ত্বাবধানে এবং ব্যারাকপুর সংগঠনের জেলা মহকুমা ও ব্লক কমিটির যৌথ উদ্যোগে ব্যারাকপুর সুকান্ত সদনে এক বিশেষ সাংগঠনিক সভা আয়োজন করা হয়। এদিনের সভার আলোচ্য বিষয় সমূহের মধ্যে ছিল মতুয়া সমাজের ঐক্য ও সম্প্রীতি, সংগঠনের শ্রীবৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্ম পন্থা। তাছাড়াও এদিনের সভায় ছিল চাঁদের হাট মতুয়া মাতৃ সেনা নেত্রী এবং বিধায়িকা সোমা ঠাকুর , খাদ্য ও সমবায় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার অশোক কীর্তনীয়া, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচী, জগদ্দল এর আইপিএস বিধায়ক রাজেশ কুমার , নৈহাটির বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ , বিশিষ্ট গোসাই, পাগল, দলপতিগণ এবং অসংখ্য মতুয়া সংঘের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আর সমগ্র অনুষ্ঠানের আয়োজনে ছিলেন প্রহ্লাদ বারুই ,ত্রিদিবস গোসাই ,শ্যামল কান্তি বিশ্বাস, দীনেশ বৈরাগী , দিলীপ রায় সহ আরো অনেক বিশিষ্ট কর্মীবৃন্দ এবং দিনেশ বৈরাগী হলেন বীজপুর আঞ্চলিক কমিটির একজন কর্মকর্তা। এইরকম কর্মকর্তা গনদের নিরলস পরিশ্রমের ফলেই সমগ্র অনুষ্ঠানটি নিঃসন্দেহেই সুন্দর ও সফল হয়ে ওঠে।
