
রবিবার দুপুরে মুম্বইয়ের মন্নতের সামনে কার্যত জনসমুদ্র। সকাল থেকেই শাহরুখ খানকে একঝলক দেখার আশায় ভক্তদের ভিড় উপচে পড়ে। কিন্তু শেষমেশ সকলের অপেক্ষা বিফলে গেল — প্রতি বছরের মতো এ বছর আর মন্নতের বারান্দায় এসে হাত নেড়ে শুভেচ্ছা জানাননি কিং খান। স্বভাবসিদ্ধ সেই ‘ফ্লাইং কিস’-ও অনুপস্থিত।
তবে অনুরাগীদের নিরাশ করতে না চেয়ে, ‘এক্স’ (X)-এ পোস্ট করে নিজেই ক্ষমা চাইলেন শাহরুখ। জানালেন কেন এ বছর তিনি সেই সিদ্ধান্ত নিলেন।
বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবার আলিবাগে অস্থায়ীভাবে থাকছেন। তাই জন্মদিনেও মন্নতে তাঁর দেখা না মেলার জল্পনা সত্যি হল।
