নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহোদয়ের ১০৫ তম সিদ্ধোৎসবও ৫৯তম আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীত বস্ত্র ৮ হাজার নরনারায়ণের মধ্যে ৩০০০ কম্বল ও ৫০০০ শাড়ি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই মূলত অনুষ্ঠানে কিছু গণ্যমান্য ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মঞ্চ থেকে। ভক্তদের মধ্যে পোশাক বিতরণের ব্যবস্থা করা হয়। আজকে মূলত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দক্ষিনেশ্বর রামকৃষ্ণ সংঘের আদ্যাপীঠ সংঘের জেনারেল সেক্রেটারি ব্রহ্মচারী মুরাল ভাই,প্রেসিডেন্ট ব্রহ্মচারী রিতেন ভাই,পশ্চিমবঙ্গ প্রাক্তন রাজ্যপাল শ্রী শ্যামল কুমার সেন মহাশয়,পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, রাজারহাট নিউ টাউন- (এম.এল.এ)মাননীয় তাপস চ্যাটার্জী মহাশয়, বিধাননগর মিউনিসিপ্যালিটির – (মেয়র.ইন.চার্চ)রহিমা বিবি মন্ডল,মাননীয় মন্ত্রী বেচারাম মান্না,শোভন দেব চট্টোপাধ্যায়,বৈশাখী বন্দ্যোপাধ্যায়,খনা মা , এছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ মূলত আজকে মঞ্চে উপস্থিত ছিলেন।
ঞ
