নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:- ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত অন্ধ্র অ্যাসোসিয়েশন ক্যালকাটা দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে কলকাতার তেলুগু-ভাষী মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত চাহিদার প্রতি নিরলস সেবা প্রদান করে আসছে। তিলোত্তমা কলকাতায় তেলুগু সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে এই সংস্থাটি পরিচিত।
সাংস্কৃতিক মেলবন্ধন, শিক্ষাক্ষেত্রে অবদান থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতা এবং উৎসব ও অনুষ্ঠানেও সমান পারদর্শিতা দেখিয়ে এসেছে।সাংস্কৃতিক সেই ধারা বজায় রেখেই আজ ১৮ই জানুয়ারি ২০২৬ রোটারী সদনে আয়োজন করে “স্বরলাঝোরি” শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিভিন্ন বয়সের তেলুগু-ভাষী মানুষ অংশগ্রহণ করেন। বিশিষ্ট গুণীজনদের নিয়ে সংবর্ধনা জ্ঞাপন এবং প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।অন্ধ্র অ্যাসোসিয়েশন ক্যালকাটা কলকাতার বহুত্ববাদী সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অন্ধ অ্যাসোসিয়েশন ক্যালকাটা সংস্থার উপস্থিত ছিলেন
সঞ্চিতা দত্ত,শ্রীনিবাস পার্সি,মেহের,প্রমোদ কুমার ঈশ্ব এছাড়া আরো অনেক বিশিষ্ট গুণীজন ব্যক্তিগণ। 
