নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:- আজ ৪ নভেম্বর ২০২৫ যাদবপুর ইউনিভার্সিটির ত্রিগুনা সেন অডিও- টরিয়াম মেন ক্যাম্পাসে শারদ উৎসব@ sustainable রোটারি 3291 এর সহযোগিতায় আজকের এই সন্ধ্যায় মিষ্টিমুখ এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত কুশারী প্রিন্সিপাল,৩২৯১ এর ডিসট্রিক্ট সেক্রেটারি সায়ক গুপ্তা,সিনিয়র রটোরিয়ান শুভজিৎ রায়,সৃষ্টি ডান্স একাডেমীর কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলী, কুমোরটুলি মহিলা মৃৎশিল্পী চায়না পাল,এছাড়া বিভিন্ন ক্লাবের সংগঠনের কর্মকর্তারা।আজকে মূলত এই বিশেষ শারদউৎসব অনুষ্ঠানে বিশেষ কিছু অতিথিদের মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। 
