নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, হুগলি:-
প্রায় ৩৫০ বছরের পুরনো রাস বলাগড়ে। ৩৫ বছরের পুজো শতদল সংঘের। এবারে তাঁদের থিম মায়াপুরের রীতি অনুসারে আট সখি। ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা ইন্দুলেখা রঙ্গদেবী সুদেবী। প্যান্ডেলের থিম ত্রিধারার অনুসরণে কাল্পনিক কালো মন্দির। তবে শতদল ক্লাবের সবচেয়ে বড় বিষয় এখানে হিন্দু মুসলিম ভাই ভাই। কৃষ্ণ পুজোয় অংশগ্রহণ করেন রুমজান মল্লিক রাও। এমনকি পুজো কমিটিতেও আছেন তাঁরা। নবদ্বীপ থেকে কৃষ্ণ লীলা কীর্তন দল এসে তাঁদের গান ও নাচ পরিবেশন করে। ভোগ প্রসাদের মধ্যে মঙ্গল আরতি র পর মাখন মিছরি পরে লুচি ভোগ নিবেদন করা হয় ।
