নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:- প্রাচ্যবিদ্যার প্রসার ও সনাতনী শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠান কলকাতার ইন্সটিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ আর্য়োজিত চতুর্থ বর্ষ সমাবর্তন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হল। উত্তর কলকাতা সিমলা স্ট্রীটে স্বামী- বিবেকান্দের বসতভিটা সংলগ্ন অডিটোরিয়ামে। শনিবার বাৎসরিক অনুষ্ঠানে দেশী-বিদেশী প্রতিনিধিদের সামনে বাংলার চার জন বিশিষ্ট বাঙালিকে “যুগপুরুষ” সম্মানে ভূষিত করা হয়।বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক তথা গহনা জগতের বিশিষ্ট উদ্যোগপতি রূপক সাহা,প্রাচীনতম মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থার বর্ষীয়ান কর্ণধার প্রদীপ মল্লিক এবং কলকাতা পুলিশের এ্যাডিশনাল কমিশনার (৩) শুভঙ্কর সিনহা সরকার “যুগপুরুষ” সম্মানে ভূষিত হন।শঙ্খধ্বনি ও স্তোত্রপাঠের পর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন বেলুড় মঠ ও মিশনের ট্রাস্টি স্বামী জ্ঞানলোকানন্দ, প্রবীণ সন্ন্যাসী স্বামী বিশ্বনাথানন্দ,স্বামী সুধাকরানন্দ,ড. বিশ্বরঞ্জন পতি, বারাণসীর শ্রীমৎ রুদ্রাক্ষ মহারাজ, শিক্ষাবিদ ড.দেবাশিষ গঙ্গোপাধ্যায়,রজত ভট্টাচার্য্য, আয়োজক শিক্ষা প্রতিষ্ঠানের
চেয়ারম্যান অধ্যাপক আচার্য শ্যামল ভট্টাচার্য্য,সভাপতি মধুসদন পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সকল বক্তাই স্বামী বিবেকানন্দের ভাবধারায় দেশের কল্যাণ ও যুব সমাজকে সঠিক পথে চালনা কার পক্ষে একমত হন।স্বামীজির স্বপ্ন ও তাঁর অসমাপ্ত আজকে কাজগুলিকে শিক্ষা ও সামাজিকতার মাধ্যমে সম্পাদন করার পক্ষে সওয়াল করেন প্রত্যেকেই। উক্ত দিন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বিশেষ কারণে উপস্থিত হতে না পারলেও তিনি শুভেচ্ছা প্রেরণ করেন।
ইন্সটিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এ্যান্ড রিসার্চ- চেয়ারম্যান আচার্য শ্যামল ভট্টাচার্য্য । 
