নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, হুগলি:- রবিবার হুগলি জেলার ডানকুনি শিক্ষার আলো নামক প্রতিষ্ঠানের সম্পাদক আমান মন্ডলের উদ্যোগে সপ্তম তম রক্তদান শিবিরের আয়োজ করা হয়।স্বর্গীয় ডক্টর.এ.পি.জে.আবদুল.কালাম জির স্মরণে এবং ভারতীয় বীর সৈনিকের উদ্দেশ্যে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ডানকুনি মিলন সংঘ মাঠে। মোট ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন। আজকের এই সেনা জওয়ানদের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এ.সি.পি- পিনাকী রঞ্জন,ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন সংঘের মহারাজ অভযানন্দ, প্রফেসর আই.আই.টি খড়গপুর অয়ন চৌধুরী,হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি.অশিষ মহাশয়,এস.এস.এ.এস প্রতিষ্ঠাতা সুব্রত গুপ্তা, সম্মানীয় নুপুর ঘোষ মহাশয়া,বিশিষ্ট সাংবাদিক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ডানকুনি থানার ও.সি এবং আই.সি উপস্থিত ছিলেন।
