নিজস্ব প্রতিনিধি, শুভ ঘোষ, কলকাতা:-গত ৮ই থেকে ৯ই নভেম্বর পর্যন্ত কুড়ি তম ইন্ডিয়ান সোসাইটি ফর প্যারেন্টাল এবং এটার্নাল নিউট্রেশন২০২৫ এর বার্ষিক সভা ও ওর্যাকশপ অনুষ্ঠিত হয়ে গেল তাজ সিটি সেন্টারে। এই দুদিন অনুষ্ঠানের নিউটেশন এর উপরে সারা ভারতবর্ষ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই বার্ষিক অনুষ্ঠান ও ওয়ার্কশপে ।কলকাতা থেকে শুরু করে সারা ভারতবর্ষ থেকে খ্যাতনামা ও বিশিষ্ট চিকিৎসকরা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষের দিনে বিশিষ্ট অতিথিদের সম্মান জানানো হয় এবং কুইজ কনটেস্ট এর ওপরে যে প্রতিযোগিতা হয়েছিল যারা যারা প্রতিযোগিতায় সাফল্য লাভ করে তাদেরকে সেদিন পুরস্কৃত করা হয়।

