নিজস্ব প্রতিনিধি, 

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-
আমতা বিধানসভা কেন্দ্রের অমল কমল বিধায়ক অমিত সামন্তর পৌরহিত্যে এবং ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় মহাসমারোহে উদযাপিত হল শিক্ষক দিবস 2026 ।
জয়পুর পঞ্চানন রায় কলেজের বর্ষীয়ান অধ্যক্ষ মাননীয় সৌমিত্র সরকার মহাশয়, বিধায়ক অমিত সামন্ত এবং বিশিষ্ট কবি স্বপন নাথ ও প্রশিক্ষণ কেন্দ্রের সম্পাদক বিকাশ পাত্র , চিত্তরঞ্জন মান্না ও সংগঠনের অন্যান্য শিক্ষক শিক্ষিকা গণের উজ্জ্বল উপস্থিতিতে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির (জয়পুর ) ভিডিওর কনফারেন্স হলে ২৫ টি হাইস্কুল সহ আড়াইশো জন কৃতী ও অতিথি অভ্যাগত মিলিয়ে তিনশো জনের হাতে সার্টিফিকেট, মোমেন্টো অর্ঘ্য হিসেবে সাজিয়ে সম্মানিত করেন সংগঠনটি।
প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় স্তোত্র পাঠের মধ্য দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা গণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
দেবী সরস্বতী, ভারত মাতা, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ও ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের নন্দন তথ্যের ব্যাখ্যা করেন অধ্যক্ষ সৌমিত্র সরকার । বিধায়ক অমিত সামন্ত বন্যা দুর্গত উদয়নারায়নপুর বাসীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, সর্বক্ষণ তাদের পাশে থাকার অঙ্গীকারের মাধ্যমে শিক্ষক রূপকার বৃন্দদের স্মারক সম্মানে ভূষিত করেন এবং শিক্ষার্থী শিক্ষক সম্পর্কের উন্নতি বিধানে আশীর্বাদ ধন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র – র পক্ষ থেকে বিধায়ক অমিত সামন্ত – কে মানপত্র প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।
সভাপতি স্বপন নাথ এবং সম্পাদক বিকাশ পাত্র উভয়ের বক্তব্যেই সাংস্কৃতিক পরিমন্ডল বিকাশ ও তার পরিবর্ধনের মাধ্যমে অমিতের পথচলা কে সুগম করার অঙ্গীকার উঠে আসে। সমগ্র অনুষ্ঠানটির রূপ কল্পনায় দীপু দত্ত, তড়িৎ আশ, রিমা আশ, রানু আশ, রিয়া ঘোষ, কৈলাশ মান্নার নাম তাৎপর্যপূর্ণভাবে আলোকিত হয় ।মৌমিতা ধাড়া ও মৌনিশা ব্যানার্জীর সুষ্ঠু সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন ও বর্ণময় হয়ে ওঠে।
