নিজস্ব প্রতিনিধি, সুস্মিতা দেবনাথ, সমকাল সংবাদ, বারাসাত:-৬৩ ব্যাটালিয়ন এস.এস.বি বারাসাত এর বলকর্মীরা বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি উদযাপ উপলক্ষে সাধনপুর প্রাইমারি স্কুলে মহৎ উদ্দ্যোগে অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ব্যাটেলিয়নের বল কর্মীরা ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা সম্মিলিতভাবে বন্দে মাতরম গান পরিবেশন করে, যা সমগ্র পরিবেশকে দেশাত্মবোধে ভরিয়ে তোলে। এরপর অনুষ্ঠিত হয় একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করা। এসএস বির কর্মচারীরা এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় অতিথিরা ছাত্রছাত্রীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
পুরো অনুষ্ঠানটি দেশাত্মবোধ ও ঐক্যের আবহে সুন্দরভাবে সম্পন্ন হয়। ??
